চাকরি হারাবে এক লাখ জার্মান!

১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৮ PM

© প্রতীকী ছবি

ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ হয়েও চাকরিক্ষেত্রে বড় ধসের ঝুঁকিতে রয়েছে জার্মানী। প্রায় এক লাখ জার্মান তাদের চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন! শুনতে অবাক লাগলেও এটিই এখন সত্য। আর এর মূলে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট প্রক্রিয়া।

জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো জয়েছে, চুক্তি ছাড়া বেক্সিট হলে এক লাখ জার্মান তাদের চাকরি হারাতে পারেন। হার্ড ব্রেক্সিট বলতে কোন ব্রিটেনের কোন ধরণের চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে যাওয়া বোঝানো হয়েছে।

মূলত হেল ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (আইডব্লিউএইচ) এর একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, হার্ড ব্রেক্সিট হলে বেশ কিছু জেলা ও শহর গুরুতর ক্ষতির মুখে পড়বে। এছাড়া জার্মানির বেশ কিছু গাড়ি ও প্রযুক্তি প্রতিষ্ঠান বড় ধরণের ক্ষতির শিকার হবে। এ ব্যাপারগুলো চাকরি হারানোর পেছনে মূল ভূমিকা পালন করবে এতে উল্লেখ করা হয়েছে। হার্ড বেক্সিটের কারণে ব্রিটেনসহ ইউরোপের আরও অনেক দেশ ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকলেও জার্মানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আগামী ২৯ মার্চের মধ্যে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে ব্রেক্সিট পরবর্তী সমঝোতার বিষয়ে এখনো কোন সমাধানে পৌছাতে পারেনি উভয় পক্ষ। ফলে চুক্তি ছাড়াই বেক্সিট হওয়ার প্রক্রিয়া ক্রমেই জোরালো হচ্ছে।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬