রাষ্ট্রায়ত্ব ও বিশেষায়িত তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক তিনটি হচ্ছে- সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। মৌখিক পরীক্ষার জন্য চার হাজার ৯৬৭ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
লিখিত পরীক্ষার ফল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।