প্রতিবন্ধী কোটা বহাল থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৩ PM
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ © ফাইল ফটো

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহাল রয়েছে, বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। রবিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত মৈত্রী শিল্পের উৎপাদন কার্যক্রম পরিদর্শন ও মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই সহানুভূতিশীল তিনি তাদের উন্নয়নে আরো নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী দুপুরে শিল্প ভবনে পৌঁছলে নির্বাহী পরিচালক সেলিম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাকে স্বাগত জানান। পরে তিনি প্রতিবন্ধীদের বিভিন্ন কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় অংশ নেন ও ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনাু আজিজ, গাজীপুর সমাজসেবা বিভাগের উপপরিচালক আনোয়ারুল করিমসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950