বছরে বেকার বাড়ছে ৮ লাখ

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৩ PM
‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক সিপিডির সংলাপ

‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক সিপিডির সংলাপ © সংগৃহীত

বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের হার বাড়ছেই। চাহিদা অনুয়ায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় প্রতিবছর নতুন বেকার হচ্ছে আট লাখ। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার সকালে, ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক এক সংলাপের আয়োজন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মূল প্রবন্ধে বলা হয়, গত দশ বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান বিহীন প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যের চিত্রও উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্য ব্যবহার করে গবেষণায় বলা হয়, প্রতি বছর দুই লাখ দশ হাজার নতুন মানুষ শ্রমবাজারে ঢুকছেন, বিপরীতে চাকরি তৈরি হচ্ছে এক লাখ ৩০ হাজার। সে ক্ষেত্রে প্রতি বছর নতুন করে আট লাখ মানুষ বেকার হচ্ছে। বলা হয়েছে প্রবৃদ্ধির সুবিধা সমানভাবে বিতরণ না হওয়ায়, বৈষম্য চরম আকার ধারণ করেছে।

বক্তারা বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে নজর দেয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে উল্লেখ করে বলা হয়, হাসপাতালগুলোতে অবকাঠামো উন্নয়ন হলেও, তা ব্যবহারে স্বচ্ছতা নেই। শিক্ষা ব্যবস্থা’র আধুনিকীকরণ না হলে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধ করার দিকটি সামনে আনা হয়।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬