© ফাইল ফটো
২০১৯ সালের ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। ওয়ার্ল্ড প্রেস ইন্সটিটিউট ফেলোশিপ প্রোগ্রাম পেশাদার সাংবাদিকদের জন্য একটি বড় মঞ্চ।পৃথিবীর বৈচিত্র্যময় গণতন্ত্রগুলোর সাথে কাজ করতে সাংবাদিকদের ভূমিকা, দায়িত্ব কি হওয়া উচিত তা এখানে জানার সুযোগ পাবে তারা। রিয়েলিস্টিক প্রোগ্রামের মাধ্যমে তারা সাংবাদিকতা চর্চা এবং মুক্ত প্রেসের প্রতিষ্ঠানীতি সম্পর্কে জানতে পারবে।
শিকাগো, নিউইয়র্ক সিটি, মিয়ামিসহ বিভিন্ন দেশের সফরে তারা অ্যাডভোকেসি সংগঠন, মিডিয়া বিশেষজ্ঞদের সাথে সাক্ষাৎ করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, চলমান বিষয় এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ক প্রতিবেদন করা কালীন মার্কিন মিডিয়া কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন জীবনযাত্রার মানুষের সাথে কথা বলার সুযোগ পাবে এবং একান্ত বসে নিজেকে আবিষ্কার করার জন্য সময়ও পাবে তারা।
সাংবাদিকতার সঠিক অনুশীলন এবং নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬১ সালে ওয়ার্ল্ড প্রেস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশী সাংবাদিকেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহন করেছেন। প্রতিবছর সারাবিশ্বের প্রায় ১০ জন পেশাদার সাংবাদিককে এই প্রোগ্রামে একত্রিত করা হয় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি, ব্যবসা, মিডিয়া ইত্যাদি শাখায় তাদের অভিষেক করানো হয়।
স্থান: যুক্তরাষ্ট্র
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলে আবেদন করতে পারবে।
সুযোগ সুবিধাসমূহ
যাতায়াত খরচ বহন করবে।
আবাসন সুবিধা প্রদান করবে।
খাবার খরচ প্রদান করবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে এই নয়-সপ্তাহের প্রোগ্রামের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
মুদ্রণ, সম্প্রচার অথবা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে ৫ বছর পূর্ণকালীন চাকরী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সম্পন্ন সাংবাদিকতা-সম্পর্কিত কাজ আবেদনকারীর অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না।
ইংরেজিতে দক্ষ হতে হবে।
নেতৃত্ব দেয়ার গুণাবলী থাকতে হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনকারীকে নাম এবং ইমেইলসহ ৩টি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
লেটারটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং আবেদনকারীর যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ থাকতে হবে।
রেফারেন্সগুলো আবেদনকারীর কাজের সাথে সম্পর্কিত হতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০১৯।