সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, বেতন ২৪,০০০—৩২,০০০

০৫ মার্চ ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে নিয়োগ পেতে চাইলে নির্ধারিত কেন্দ্রে অংশ নিন মৌখিক পরীক্ষায়

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে নিয়োগ পেতে চাইলে নির্ধারিত কেন্দ্রে অংশ নিন মৌখিক পরীক্ষায় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে কর্মী নিয়োগে বুধবার (৫ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৮, ১১, ১৫, ১৮, ২২ ও ২৫ মার্চ ঢাকায় এবং ৯, ১৬, ২৩ মার্চ ২০২৫ চট্টগ্রামে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপস্থিত থেকে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুল টাইম

বেতন: ২৪,০০০-৩২,০০০ টাকা

আরও পড়ুন: ৩০-৪৫ হাজার বেতনে চাকরি ভিভো বাংলাদেশে, বয়স ২৪ হলেই আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়স: ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আরও পড়ুন: যমুনা গ্রুপে চাকরি, পদ ১৫, বয়স ২৩ হলেই আবেদন

মৌখিক পরীক্ষার সময়সূচি: নির্ধারিত তারিখে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২ টা

ঠিকানা (ঢাকা কেন্দ্র): আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।

তারিখ (ঢাকা কেন্দ্র): ৮, ১১, ১৫, ১৮, ২২ ও ২৫ মার্চ ২০২৫

ঠিকানা (চট্টগ্রাম কেন্দ্র): আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম।

তারিখ (চট্টগ্রাম কেন্দ্র): ৯, ১৬, ২৩ মার্চ ২০২৫

কাজের ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ০২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৮ মার্চ
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, আবার বহিষ্কৃত যুবদল নেতা রুবেল
  • ০২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়ে…
  • ০২ মার্চ ২০২৬
আরও সময় পাচ্ছেন অধ্যাপক নিয়াজ, সার্চ কমিটির মাধ্যমে ঢাবির ন…
  • ০২ মার্চ ২০২৬
পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে সরকারি কর্মচারীদের ৫ যুক্তি
  • ০২ মার্চ ২০২৬