গণস্বাস্থ্য ফার্মেসিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৭ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০১ PM
গণস্বাস্থ্য ফার্মেসি

গণস্বাস্থ্য ফার্মেসি © টিডিসি সম্পাদিত

গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা সার্ভিস প্রদানের জন্য জরুরি ভিত্তিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ৩টি ক্যাটাগরিতে ৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ই-মেইল বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র (গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা)

১. পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ২ জন

শিক্ষাগত যোগ্যতা: বি. ফার্ম অথবা এম. ফার্ম।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 'এ' ক্যাটাগরির রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ডিজিডিএ কর্তৃক মডেল ফার্মেসি প্রশিক্ষণ ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। মডেল ফার্মেসিতে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: সহকারী ফার্মাসিস্ট

পদসংখ্যা: ৩ জন

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসি।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 'বি' অথবা 'সি' ক্যাটাগরির রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ওষুধের সরবরাহ, হিসাব সংরক্ষণ করা এবং গ্রাহককে ওষুধ ব্যবহারের নিয়মাবলী বুঝিয়ে বলায় দক্ষ হতে হবে।

৩. পদের নাম: ফার্মেসি সহায়তাকারী

পদসংখ্যা: ২ জন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি।

অন্যান্য যোগ্যতা: ওষুধ সেলফে সাজানো, মেয়াদের তারিখ যাচাই করা এবং গ্রাহককে ওষুধ ব্যবহারের নিয়মাবলী বুঝিয়ে বলায় পারদর্শী হতে হবে।

কর্মঘণ্টা ও ছুটি: সপ্তাহে ৬ দিন কাজ (রোস্টার অনুযায়ী ১ দিন ছুটি)। কর্মঘণ্টা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

অন্যান্য দক্ষতা: প্রার্থীকে অধূমপায়ী হতে হবে। বাংলা ও ইংরেজি প্রেসক্রিপশন পড়ার দক্ষতা, ওষুধ সঠিকভাবে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ নিয়মিত তদারকি করার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য কাজ: রোগীদের স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত প্রাথমিক পরামর্শ/কাউন্সেলিং প্রদান করা এবং সফটওয়্যারের মাধ্যমে ওষুধের বিলিং ও ইনভেন্টরি আপডেট রাখার জ্ঞান থাকতে হবে।

বেতন: প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: কর্মী কল্যাণ তহবিল, স্বাস্থ্য বীমা, জিপিএফ এবং জীবন/দুর্ঘটনা বীমা সুবিধা প্রদান করা হবে।

এখানে দেখুন: ঢাবিতে তামাক কোম্পানির প্রচারণা বন্ধ ও স্মোকিং জোন নিষিদ্ধের দাবি

আবেদনের মাধ্যম: ই-মেইল অথবা ডাকযোগে (হার্ড কপি)।

আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, সকল সনদপত্রের সত্যায়িত ছায়াকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ফার্মেসি কাউন্সিলের সার্টিফিকেট এবং ২ কপি রঙিন ছবিসহ (খামের ওপর বা ই-মেইলে পদের নাম উল্লেখপূর্বক) আবেদন করতে হবে।

ই-মেইলে আবেদনের ঠিকানা: [email protected]

ডাকযোগে আবেদনের ঠিকানা: মাবিয়া বেগম, বিভাগীয় প্রধান, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।

বি:দ্র: সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

তথ্যসূত্র: গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ।

আবেদন সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে ও আবেদন করতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬
শেষ ৩ সেমিস্টারে একজনও ভর্তি হয়নি ইউআইটিএসের ইইইতে, বিভাগের…
  • ২৪ আগস্ট ২০২৬
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
  • ২৪ আগস্ট ২০২৬
উখিয়া ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী…
  • ২৪ আগস্ট ২০২৬
রংপুরে চার খুনের মামলার এজহারে যা আছে
  • ২৪ আগস্ট ২০২৬