বাংলাদেশের ৬০ লাখ চাকরিপ্রার্থীর তথ্য ডার্কওয়েবে হাজার ডলারে বিক্রির বিজ্ঞাপন, বিডিজবসের ব্যাখ্যা

২৪ আগস্ট ২০২৬, ০৯:২২ AM
ম্যাডারক্সের বিজ্ঞাপন

ম্যাডারক্সের বিজ্ঞাপন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) ডার্কওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডারক্স’ নামে পরিচয় দেওয়া একটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, এসব সিভি দেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে নিজেদের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে বিডিজবস। প্রতিষ্ঠানটি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

রবিবার দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে ওই বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে হ্যাকার গোষ্ঠীটি দাবি করে, তাদের কাছে বিডিজবসের ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে। এসব সিভিতে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণসংক্রান্ত তথ্য রয়েছে।

পোস্টে বলা হয়, এক কপি সিভির ডেটাসেটের দাম ধরা হয়েছে এক হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নাম উল্লেখ করেছে হ্যাকার গোষ্ঠীটি।

দাবির পক্ষে তারা ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। প্রকাশিত সিভিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এর বেশির ভাগই পুরোনো। সবচেয়ে বেশি সিভি ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল।

আরও পড়ুন: বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন

বিডিজবস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিডিজবসের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের প্রোফাইল কে দেখতে পারবেন এবং কে দেখতে পারবেন না, সে বিষয়েও বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা রাখা হয়েছে।

বিডিজবসের চাকরিপ্রার্থীদের চাকরিসংক্রান্ত তথ্য লক্ষাধিক নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে দেখতে পারে। তবে এসব তথ্য শুধু নিজেদের নিয়োগপ্রক্রিয়ার কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়।

কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে চাইলে এবং বিষয়টি রিপোর্ট হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিডিজবস।

বিবৃতিতে আরও বলা হয়, যাচাই না করে কোনো ধরনের গুজব বা ‘ফলস নিউজে’ বিভ্রান্ত হওয়া উচিত নয়। এ ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। যেকোনো তথ্যের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর নির্ভর না করে বিডিজবসের অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা বলছেন, একটি সিভিতে থাকা নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একসঙ্গে পাওয়া গেলে সাইবার অপরাধীরা একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে।

এসব তথ্য কাজে লাগিয়ে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণা চালানো সম্ভব। ফলে চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত তথ্য ডার্কওয়েবে বিক্রির এমন দাবি সত্যতা যাচাইয়ের পাশাপাশি তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক থাকা জরুরি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9