স্থাপত্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা শুরু আগামী ৫ মার্চ

০২ মার্চ ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে স্থাপত্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা

আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে স্থাপত্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা © সংগৃহীত

স্থাপত্য অধিদপ্তর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। অধিদপ্তরের সদস্যসচিব নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের নন-গেজেটেড ৭ ধরনের পদের গত ১৪ এবং ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ৪০ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ মার্চে। প্রতিদিন বেলা ১১টায় শুরু হবে এ পরীক্ষা। রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব স্ব রোল নম্বরের পাশে উল্লিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণ করা আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপিসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটাবিষয়ক সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সব কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এ ছাড়া সব কাগজপত্রের ১ সেট সত্যায়িত অনুলিপি অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার ডিজেল 
  • ২৭ মার্চ ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শুরু ২…
  • ২৭ মার্চ ২০২৬
‘বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া’, বি…
  • ২৭ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা
  • ২৭ মার্চ ২০২৬
যশোরে সাড়ে ৭ হাজার কৃষকের ঋণ মওকুফ
  • ২৭ মার্চ ২০২৬
তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence