সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
রপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানায়

রপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানায় © টিডিসি সম্পাদিত

দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাংলামোটরে পত্রিকাটির কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানায়।

এর আগের দুপুরে ধানমণ্ডিতে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক সম্পাদক মো. রমজানুল হক নিহাদ  শায়রুল কবির খানের খানের হাতে নতুন দায়িত্ব তুলে দেন। এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

নেত্রাকেনায় জন্মগ্রহণকারী শায়রুল কবির খানের সাংবাদিকতা শুরু শিক্ষাজীবন থেকে, দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে। নেত্রকোনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি। সাংবাদিকতার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের কর্মী হিসেবে শায়রুল কবির খান কাজ করেছেন দীর্ঘদিন। তিনি চেয়ারম্যানের মিডিয়া সেল সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য ছিলেন।

বিভিন্ন দৈনিক  ও অনলাইনে নিয়মিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রবন্ধন লিখেছেন শায়রুল কবির খান। মুক্তিযুদ্ধের ওপরে তার পরিকল্পনা  ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়, যার মোড়ক উন্মোচন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নতুন দায়িত্বভার গ্রহন করার পর শায়রুল কবির খান বলেন, আমি সাংবাদিকতা ও লেখালেখিতে নিজেকে সক্রিয় রাখতে চাই। সেজন্য আমার এই পত্রিকায় যোগ দেয়া। আমার প্রত্যাশা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা থেকে দেশের জনগণ উপকৃত হবে, গণমাধ্যম উপকৃত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সুস্থধারার সাংবাদিকতার লক্ষ্য নিয়ে দৈনিক সময়ের আলোও যাবে বলে আমার প্রত্যাশা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9