ভাষাশহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ AM
বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বুটেক্স সাংবাদিক সমিতি

বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বুটেক্স সাংবাদিক সমিতি © টিডিসি

মহান জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি। শনিবার রাত ১২টা ১ মিনিটে বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সমিতির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আল জাবের রাফি বলেন, ‘পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মানুষের বিচিত্র ভাষা ও বর্ণ তারই বড় নিদর্শন। তাই মাতৃভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধতা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। অথচ আজ বড় পরিতাপের বিষয়—আমরা যত আধুনিক হচ্ছি, মাতৃভাষার প্রতি ততটাই উদাসীন হয়ে পড়ছি। বর্তমানে তথাকথিত আধুনিক হওয়ার প্রতিযোগিতায় আমরা বাংলা বলা বা লেখাকে অবজ্ঞার চোখে দেখছি। তথাকথিত যান্ত্রিক আধুনিকতা কিংবা উচ্চশিক্ষার দোহাই দিয়ে আজ আমাদের দৈনন্দিন জীবনে বাংলাকে অপ্রাসঙ্গিক করে তোলা হচ্ছে।আমাদের মনে রাখা দরকার, বিজাতীয় ভাষার সংমিশ্রণে কথা বলা আধুনিকতা নয়, বরং এটি এক ধরনের মানসিক দাসত্ব। সাংবাদিক হিসেবে আমাদের কলম যেন এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসুন, কেবল ফেব্রুয়ারি মাসে নয়, বছরের ৩৬৫ দিনই জীবনের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি। আল্লাহ আমাদের এই দেশ ও ভাষাকে কবুল করুন।’

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো সত্যকে তুলে ধরা এবং গণমানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা তুলে ধরব এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব। আমরা মহান শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা  করা হয়।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9