অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারস প্রোগ্রামে চাকরি, বেতন ৭০০০০

২৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
ইয়াং লিডারস প্রোগ্রামে কর্মী নিয়োগে আবেদন চলছে ব্র্যাক ব্যাংকে

ইয়াং লিডারস প্রোগ্রামে কর্মী নিয়োগে আবেদন চলছে ব্র্যাক ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ইয়াং লিডারস প্রোগ্রামে’ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম শেষে প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকরি স্থায়ী করা হবে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি;

পদের নাম: ইয়াং লিডারস প্রোগ্রাম (ওয়াইএলপি);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ৭০,০০০ টাকা;

আরও পড়ুন: ৩১০০০ বেতনে চাকরি ইস্টার্ন ব্যাংকে, আবেদন স্নাতকেই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে;

*সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে;

*প্রযুক্তিবিষয়ক জ্ঞান ও ব্যাংকিং বিষয়ের ডিজিটাল রূপান্তরে অবদান রাখার মতো জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: মধুমতি ব্যাংকে চাকরি, আবেদন স্নাতকেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর নিচের APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬