৩১০০০ বেতনে চাকরি ইস্টার্ন ব্যাংকে, আবেদন স্নাতকেই

২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগে আবেদন চলছে ইস্টার্ন ব্যাংকে

ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগে আবেদন চলছে ইস্টার্ন ব্যাংকে © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে বুধবার (২২ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ৩১ হাজার টাকা বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩১,০০০ টাকা;  

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ব্র্যাক ব্যাংকে, আবেদন স্নাতকেই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজ কাজে দক্ষতা থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: ৫৫৯০০ বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগমী ২৮ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬