জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার পদে নিয়োগ

২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশাসনিক অফিসার, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী ও কাম কম্পিউটার অপারেটর পদে চারজন নিয়োগ দেয়া হবে।আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ৩১ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তরসহ ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ ২.৫-এর কম থাকা যাবে না। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

প্রশাসনিক অফিসারের বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার টাকা। উচ্চমান সহকারীর বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০টাকা এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আগ্রহী প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম  ডাউনলোড করা যাবে।

 

 

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬