বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ আইডিবি-বিআইএসইডব্লিউতে, থাকছে কর্মসংস্থানের সুযোগ

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি চলছে আইডিবি-বিআইএসইডব্লিউতে

আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি চলছে আইডিবি-বিআইএসইডব্লিউতে © সংগৃহীত

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় তেরটি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে৷

আইডিবির এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আন্তর্জতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হতে এই কোর্সটির ভূমিকা অসাধারণ। 

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি।প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ৬৫তম রাউন্ডে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারী ২০২৫ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা ফি-তে কোর্সটি করানো হয়;

*প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে;

আরও পড়ুন: সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে বৃত্তি, পাবেন ৬০ লক্ষাধিক টাকা

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;

*চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, থাকছে ১৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আবেদন যেভাবে—

আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950