সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে বৃত্তি, পাবেন ৬০ লক্ষাধিক টাকা

০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন স্টেমবিষয়ক গবেষণায় দিচ্ছে স্কলারশিপ

সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন স্টেমবিষয়ক গবেষণায় দিচ্ছে স্কলারশিপ © প্রতীকী ছবি

বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্টেমবিষয়ক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস) গবেষণায় সহায়তা প্রদানে স্কলারশিপ প্রদান করবে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ফাউন্ডেশনটি। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

পুরস্কারের অর্থমূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৬০ লাখ ১ হাজার ৪৭১ টাকা);

আবেদনের শর্তাবলি—

*৪০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে;

*সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, থাকছে ১৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর নিচে থাকা Apply বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ দরকারি অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬