কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর © লোগো

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার (গ্রেড-১৬) পদে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ ৪৭৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত হবে।

স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. আনিছুর রহমান এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রতিদিন বেলা ২টা থেকে রাজধানীর ফার্মগেটের খামারাবড়িতে শুরু হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অধিদপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও জানানো হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬