ইউজিসিতে ২৩ পদে নিয়োগ

১০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৯ PM

© লোগো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে বাংলাদেশ রিচার্স অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এখানে অস্থায়ী ভিত্তিতে ২৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।  

চিফ এক্সিকিউটিভ অফিসার পদে ১ জন নিয়োগ দেয়া হবে।  বেতন ভাতা ১ লাখ ৭৫ হাজার টাকা।  জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এবং জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। আর বেতন ভাতা ১ লাখ ৩৫ হাজার টাকা।  ম্যানেজার (ডাটা অ্যান্ড ট্রান্সমিশন নেটওয়ার্ক), ম্যানেজার (ডাটা সেন্টার) এবং ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। বেতন ভাতা ৯২ হাজার ৫শ টাকা। সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ট্রান্সমিশন), সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ডাটা অ্যান্ড নক) এবং সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার (ডাটা সেন্টার) পদে ১জন করে নিয়োগ দেয়া হবে। বেতন ভাতা ৬৫ হাজার টাকা।

নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ট্রান্সমিশন), প্রোগ্রামার, অ্যাসিসটেন্ট ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক), অ্যাসিসটেন্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং) পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। বেতন ভাতা ৪৫ হাজার টাকা।  নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (নক) পদে নিয়োগ দেয়া হবে ৭জন। বেতন ভাতা ৪৫ হাজার টাকা।  সিনিয়র টেকনিশিয়ান (ট্রান্সমিশন) ও সিনিয়র টেকনিশিয়ান (ডাটা অ্যান্ড ফেসিলিটিস) পদে নিয়োগ দেয়া হবে ১জন করে এবং বেতন ভাতা ৩০ হাজার টাকা। 

টেকনিশিয়ান (ডাটা), টেকনিশিয়ান (এয়ারকন্ডিশনিং) এবং টেকনিশিয়ান (পাওয়ার) পদে নিয়োগ দেয়া হবে ১জন করে।  বেতন ভাতা ২৫ হাজার টাকা।  টেকনিশিয়ান (অপটিক্যাল ফাইবার) পদে নিয়োগ দেয়া হবে ৫ জন এবং বেতন ভাতা ২৫ হাজার টাকা।

এছাড়া ড্রাইভার পদে নিয়োগ দেয়া হবে ৪ জন এবং বেতন ভাতা ২৫ হাজার টাকা।  অফিস সাপোর্ট স্টাফ পদে ৩ জন এবং ক্লিনার পদে ১ জন।  তাদের বেতন ভাতা ২০ হাজার টাকা।

আবেদনের ঠিকানা হল- চেয়ার পার্সন, বিডিরেন ট্রাস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), আগারগাঁও, ঢাকা-১২০৭।

 

 

 

যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950