চমেক হাসপাতালে বিভিন্ন পদে নেবে ১৪ কর্মী, আবেদন অনলাইনে 

২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
৯ পদে ১৪ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

৯ পদে ১৪ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটি ৯ পদে ১৪ কর্মী নিয়োগে বুধবার (২৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম;

পদসংখ্যা: ১৪টি; 

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: চট্টগ্রাম;

বয়স: ১৮ থেকে ৩২ বছর (৩ ডিসেম্বর ২০২৪ তারিখে)। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১-৮ নম্বর পদের জন্য ২২৩ এবং ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা আবেদন ফি আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৪, সকাল ১০টা থেকে;

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন— 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬