মোল্লা কলেজে হচ্ছে না পেট্রোবাংলার লিখিত পরীক্ষা

২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © ফাইল ফটো

রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ২৯ নভেম্বরের পেট্রোবাংলার লিখিত পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলা এবং এর অধীন কোম্পানিগুলোতে কেন্দ্রীয়ভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক চাকরি প্রার্থীদের আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠাতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিবর্তে পরীক্ষাটি ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ (আজিমপুর) ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীদের নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইট থেকে নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে জারি করা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬