রেলের লিখিত পরীক্ষার নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে পিএসসি

১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। গতকাল সোমবার (১৮ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানায় পিএসসি।

পিএসসি জানায়, নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮ জন সদস্য কমিশনের সভায় ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ-সংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লিখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় ৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৪৬তম বিসিএসের ফলাফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিল সরকারি কর্ম কমিশন।

একটি বেসরকারি চ্যানেলে সম্প্রতি পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তাদের ভাষ্যমতে, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে অর্থ নিতেন। ৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা। চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের অজ্ঞাতনামা স্থানে রেখে ওই প্রশ্নপত্র ও এর উত্তর দিয়ে দেন।

মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence