সরকারি চাকরিতে আবেদন ফি কমছে, শিগগিরই আদেশ জারি

১৭ নভেম্বর ২০২৪, ১০:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা  আসিফ মাহমুদ। এ বিষয়ে সরকার দ্রুতই আদেশ জারি করবে বলে জানান তিনি ।

আজ রবিবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি। পোস্টে ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর বিষয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘চাকুরিতে আবেদন ফি বেকার যুবকদের সাথে প্রহসন। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্টটি

 

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন …
  • ০৬ আগস্ট ২০২৬
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬