২৯ হাজার বেতনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, আবেদন নভেম্বরজুড়ে

১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অফিস অ্যাসিস্ট্যান্ট নেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

অফিস অ্যাসিস্ট্যান্ট নেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স' প্রকল্পের অধীনে একজন ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি);

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি; 

বেতন: সর্বসাকুল্যে ২৯,২৫২ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*গ্রুপ ইনস্যুরেন্স;

*সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা;  

আরও পড়ুন: ২০,০০০ বেতনে এক্সিকিউটিভ নেবে ভিভো, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও

পদের দায়িত্ব ও কর্তব্য—

*দাপ্তরিক কাজে সাহায্য করা;

*ডিউটি স্টেশন ও ডেস্ক পরিস্কার পরিচ্ছন্ন রাখা;

*বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করা;

*দৈনন্দিন প্রয়োজনীয় ছোট ছোট কেনাকাটা, ফটোকপি করা ও চিঠিপত্র বিলি করা;

*প্রয়োজন অনুযায়ী ব্যাংকে অর্থ ও চেক জমা/উত্তোলনে সহায়তা প্রদান করা;

*কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্য যে কোনো প্রাসঙ্গিক কাজ সম্পাদন করা;

*অফিসিয়াল সব কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট প্রদান; 

কর্মস্থল: টিআইবি ঢাকা অফিস (ঢাকার বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে);

আরও পড়ুন: ৮৬ জন নেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আবেদন করুন দ্রুতই

দরকারি কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*১ কপি পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ;

*জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

*পেশাগতভাবে পরিচিত ২ জন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স;

*মোবাইল নম্বর ও ই-মেইল;

বয়স: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*এসএসসিদতে তৃতীয় বিভাগ অথবা জিপিএ-২-এর কম গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটারে মৌলিক জ্ঞানসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: কল সেন্টারে ২০ হাজার বেতনে চাকরির সুযোগ ভিভো বাংলাদেশে

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র কোঅর্ডিনেটর, এইচ আর অ্যান্ড ওডি, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেলস ৪ ও ৫), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ ঠিকানায় পাঠাতে হবে (আবেদনপত্রের খামের ওপরে স্পষ্টাক্ষরে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন' উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;
 
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950