২৮ নভেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু এনজিওবিষয়ক ব্যুরোর

১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
এনজিওবিষয়ক ব্যুরোর উচ্চতর স্কেলভুক্ত প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু আগামী ২৮ নভেম্বর

এনজিওবিষয়ক ব্যুরোর উচ্চতর স্কেলভুক্ত প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু আগামী ২৮ নভেম্বর © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরোর উচ্চতর স্কেলভুক্ত প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রবিবার (১০ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকমিশনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামার পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফরম-৫এ জমাদানকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।

মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করা যাবে। মেীখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া বিপিএসসি ফরম-৫এ-এর কপি (অ্যাপ্লিকেন্টস কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদও সঙ্গে আনতে হবে মৌখিক পরীক্ষার সময়।

মৌখিক পরীক্ষার সময়সূচি, দরকারি কাগজপত্রসহ সব নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।

ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসা: স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যম…
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনোত্তর সহিংসতায় আহত কাউন্সিলরের মৃত্যু
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
জুলাইয়ের শক্তিগুলোকে সংগঠিত করে বিকল্প বলয় তৈরি করতে হবে: ন…
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ড্যাফোডিলের শিক্ষার্থী আনিকার এআই গবেষণা ‘মেডওএস’ পেল বৈশ্ব…
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
অভিযানের সময় পুলিশের ওপর চাকু নিয়ে হামলা, ঢাবি শিক্ষার্থী আ…
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬