১২ কর্মকর্তা-কর্মচারি নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে 

১৫ নভেম্বর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
১২ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

১২ কর্মী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ © সংগৃহীত

জনবল নিয়োগে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরির পদে ১২ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

১. পদের নাম: ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম এসএসসি পাস হতে হবে;

*ফার্মেসিতে ডিপ্লোমা সনদ থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: ৩০ বছর;

আরও পড়ুন: ৪৮১ কর্মকর্তা-কর্মচারি নিয়োগে বড় বিজ্ঞপ্তি পল্লী বিদ্যুতে, আবেদন যেভাবে 

২. পদের নাম: ওয়ার্ক মিস্ত্রি;

পদসংখ্যা: ৮টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস থাকতে হবে;

*সিভিল কনস্ট্রাকশন ট্রেডে ২ বছর মেয়াদি ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;

বয়স: ৩০ বছর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে প্রার্থীদের;

আবেদন ফি: আবেদন ফরম পূরণের পর Pay now অপশনে ক্লিক করে আবেদন ফি হিসেবে ২০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইন নথিতে আব্দুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলে বিক্ষোভের…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রেলপথ অবরোধ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে রেড ক্রস, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬