বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস

১২ নভেম্বর ২০২৪, ১০:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস © সংগৃহীত

২০২৩ সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ব্যাংকটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এবারের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জান্নাতুল ফেরদৌস জানান, বুটেক্সের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি। স্নাতক শেষ করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই চাকরি ছেড়ে বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে যোগ দেন জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্‌-পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র যাচাই সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

গত বছরের ৩০ মে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন…
  • ০৬ আগস্ট ২০২৬
রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত
  • ০৬ আগস্ট ২০২৬
আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬