বেতনের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

১১ নভেম্বর ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ © সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা। আজ সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাঁরা নগরের মালেকের বাড়ি এলাকার মহাসড়ক ছেড়ে যাওয়ার পর যান চলাচল শুরু হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া ২৮ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ওই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিয়ে রাত সোয়া ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যান। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে নয়টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রসঙ্গত, গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে ৫৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। তবে দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আবারও তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

ট্যাগ: অবরোধ
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬