৩৯ হাজার বেতনে চাকরি ডিপিডিসিতে, ৩ উৎসব ভাতাসহ নানান সুবিধা

০৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) © সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ৬ কর্মকর্তা নিয়োগে মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি);

পদের নাম: জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার;

বিভাগের নাম: আইসিটি;

পদসংখ্যা: ৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩৯,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*ঢাকা সিটিতে বেসিক বেতনে ৫০ শতাংশ এবং ঢাকার বাইরে ৪০ শতাংশ বাড়ি ভাড়া;

*৩টি উৎসব ভাতা (বৈশাখী ভাতা বেসিক বেতনের ২০ শতাংশ);

*প্রভিডেন্ট ফান্ড (কনট্রিবিউটরি);

*গ্র্যাচুইটি;

*গ্রুপ ইনস্যুরেন্স;

*অর্জিত ছুটি নগদায়ন;

আরও পড়ুন: স্যামসাংয়ে চাকরি, বয়স ২১ হলেই আবেদন 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

বয়স: ১ নভেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে (বিশেষ ক্ষেত্রে ৩৫ বছর);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা জমা দিতে হবে;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন…
  • ০৬ আগস্ট ২০২৬
রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত
  • ০৬ আগস্ট ২০২৬
আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬