১০ হাজার ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে

০৬ নভেম্বর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে

ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে © প্রতীকী ছবি

ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। এই ইন্টার্নশিপের মেয়াদ ৬ মাস। এতে আবেদন করতে পারবেন অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও। প্রার্থীরা ভাতাও পাবেন ইন্টার্নশিপকালীন সময়ে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ;

পদের নাম: ইন্টার্নশিপ;

পদসংখ্যা: ৫টি;

ভাতার পরিমাণ—

শিক্ষার্থীরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্নশিপের সময়। এ ছাড়া ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে ইন্টার্নরা পাবেন সনদও। 

আরও পড়ুন: ৩৫ হাজার টাকা বেতনে ঢাকা আহছানিয়া মিশনে চাকরি, আবদনে বাকি ৫ দিন

আবেদনের যোগ্যতা—

 

*প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; অথবা,

*অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন প্রার্থীরা (এক্ষেত্রে প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে);

*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে;

*একজন প্রার্থী শুধু ১ বার ইন্টার্নশিপ করতে পারবেন;

আবেদনপত্র ডাউনলোড যেভাবে—

আগ্রহী প্রার্থীকে এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে;

আবেদন যেভাবে—

আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর ২০২৪;

আবেদনের শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জামায়াতকে ডেপুটি স্পিকার দিচ্ছে বিএনপি
  • ০২ মার্চ ২০২৬
সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে আগুন, পেট্রোলের বোতল উদ্ধার
  • ০২ মার্চ ২০২৬
৭ কলেজ নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী
  • ০২ মার্চ ২০২৬
সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে: নাহিদ
  • ০২ মার্চ ২০২৬
কলকাতায় চিকিৎসাধীন মারা যাওয়া সাবেক এমপির মরদেহ বেনাপোল সীম…
  • ০২ মার্চ ২০২৬
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মাথা ফাটালো যুবদলের নেতাকর্ম…
  • ০২ মার্চ ২০২৬