চাকরির বয়স ‘৩৫ চাই’ আন্দোলনে সম্পৃক্ত করা হচ্ছে আ’লীগের আমলে বঞ্চিতদের

০৪ নভেম্বর ২০২৪, ১০:০১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলন © ফাইল ছবি

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনের যৌক্তিকতা, বাস্তবতা এবং পুলিশি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করা হবে। মানুষের ভোগান্তি এড়িয়ে সরকারকে দাবির যৌক্তিকতা নিয়ে বার্তা দিতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি ও সার্বভৌমত্ব আন্দোলনের প্রতিনিধিরা। আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামীম রেজা এ তথ্য জানিয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বঞ্চিত চাকরিপ্রার্থীদেরও এতে সম্পৃক্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শামীম রেজা সোমবার (৪ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আওয়ামী লীগের আমলে অনেকে যোগ্যতা থাকলেও বাদ পড়ে গেছেন। সংখ্যায় তারা অনেক। তাদের কথাও এখন থেকে তুলে ধরা হবে। তারা এবং ৩৫ চাই আন্দোলনে যুক্ত চাকরিপ্রার্থীরা শান্তিপূর্ণ উপায়ে সরকারকে নিজেদের দাবির যৌক্তিকতা জানাতে চান।

তিনি বলেন, ৩৫ আন্দোলনে একাধিক সংগঠন যুক্ত রয়েছে। তারা বারবার রাস্তা আটকানোয় মানুষের ভোগান্তি হচ্ছে। এ ভোগান্তি এড়িয়ে কীভাবে সরকারকে বার্তা দেওয়া যায়, সে চেষ্টা করা হচ্ছে। এ জন্য সার্বভৌমত্ব আন্দোলন সংবাদ সম্মেলন ডেকেছে। দাবির বিষয়টি স্মারকলিপি আকারে সরকারকে জানানো হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু আজ, সর্বোচ্চ ফি দেড় হাজার টাকা

এর আগে গত ৩০ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। 

এ সময় পুলিশের বাধার সম্মুখীন হলে তারা সেখান থেকে সরে গিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েকজন চাকরিপ্রার্থী আহত হন বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬