আইইউটিতে চাকরি, পাবেন আকর্ষণীয় বেতনসহ নানান সুবিধা

০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর © সংগৃহীত

গাজীপুরে অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ৪ ক্যাটাগরির পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে অথবা কুরিয়ারে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি আগামী ১৩ নভেম্বরের মধ্যে আইইউটিতে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি);

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

বিভাগ/দপ্তর: রেজিস্ট্রার/এইচআরসিও/এনএসসি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৩০—১,০৮০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৯,৪৯০ থেকে ১,২৯,২৪০ টাকা);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজিতে টাইপিং দক্ষতাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে;

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্যাফেটারিয়া সুপারভাইজার;

বিভাগ/দপ্তর: প্রভোস্ট অফিস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৩০—১,০৮০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৯,৪৯০ থেকে ১,২৯,২৪০ টাকা);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার;

বিভাগ/দপ্তর: পিপিডি অফিস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৬০—৭৬০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩১,১১৩ থেকে ৯০,৯৪৬ টাকা);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক টেকনিশিয়ান;

বিভাগ/দপ্তর: আইসিটি সেন্টার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৯৫—৬৯৫ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৩,৩৩৫ থেকে ৮৩,১৬৮ টাকা);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা (সব পদের ক্ষেত্রে)

*মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা;

*পরিবহন ভাতা;

*স্বামী-স্ত্রী ও সন্তান ভাতা;

*জীবনযাত্রার ব্যয় ভাতা;

*সন্তানদের শিক্ষা ভাতা;

*মেডিকেল সুবিধা;

দরকারি কাগজপত্র—

*এক সেট আবেদনপত্র

*সর্বশেষ তৈরি করা সিভি;

*পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি;

*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;  

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নিচে থাকা Apply Online বাটনে ক্লিকের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
সিংগাইরে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081