বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

০১ নভেম্বর ২০২৪, ০৭:৪১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইনচার্জ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইনচার্জ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। প্রতিষ্ঠানটি ‘ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি);

পদের নাম:ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইনচার্জ;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: পুরুষ-নারী উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

বেতন: বিসিবির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

অন্যান্য সুযোগ-সুবিধা: বিসিবির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (তবে ক্রিকেটে পারদর্শী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য);

কর্মস্থল: দেশের যে কোনো ক্রিকেট ভেন্যুতে;

আবেদন পাঠাবেন যে ঠিকানায়: দরকারি কাগজপত্রসহ সিভি পাঠাবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬ বরাবর;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমি…
  • ০৪ এপ্রিল ২০২৬
জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধা…
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল…
  • ০৪ এপ্রিল ২০২৬
দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু, কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শু…
  • ০৪ এপ্রিল ২০২৬