এস আলমের নিয়োগ দেওয়া প্রায় ৬শ জনকে চাকরিচ্যুত করল এসআইবিএল

৩১ অক্টোবর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

নিয়োগের সময় কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ও সার্টিফিকেট যাচাই-বাছাই ছাড়াই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) চাকরি পাওয়া প্রায় ৬শ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির বোর্ড। এসব নিয়োগ দেওয়া হয়েছিল চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণ থাকা সময়ে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রত্যেককে আলাদাভাবে চিঠি দিয়ে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়েছে। 

জানা গেছে, এসআইবিএলের মোট জনবল ৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয় ২ হাজার জনকে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নেওয়ার পর এসব নিয়োগ হয়। যাদের বেশির ভাগ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। এস আলমের বাড়ির সামনে রাখা চাকরির বক্সে সিভি জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন। এভাবে নিয়োগ পাওয়া অন্যদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় সূত্রটি। 

এ বিষয়ে ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক ঊধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসআইবিএলে বর্তমানে ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত।

তিনি আরও বলেন, ন্যূনতম যোগ্যতা যাচাই ছাড়াই অপ্রয়োজনীয় অনেক নিয়োগ দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, অনেক শাখায় বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নানাভাবে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। শৃঙ্খলা ফেরাতে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্তের আলোকে তাদের ছাঁটাই করা হলো। এর মাধ্যমে ব্যাংকের ব্যয় সংকোচন হবে। 

এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬