সারা দেশে নিয়োগ দিচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস, থাকছে নানান সুবিধা

৩১ অক্টোবর ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
মেডিকেল প্রমোশন অন্ট্রাপ্রেনার (এমপিআই) নিয়োগ দেবে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি

মেডিকেল প্রমোশন অন্ট্রাপ্রেনার (এমপিআই) নিয়োগ দেবে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি © সংগৃহীত

ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সারা দেশে ‘মেডিকেল প্রমোশন অন্ট্রাপ্রেনার (এমপিআই)’ নিয়োগে বুধবার (৩০ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ ও ৫ নভেম্বরে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের বাইরেও পাবেন নানান সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: মেডিকেল প্রমোশন অন্ট্রাপ্রেনার (এমপিআই);

বিভাগের নাম: হিউম্যান হেলথ ডিভিশন;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব বোনাস বছরে ২টি;

*টিএ/ডিএ;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*ইনসেনটিভ সুবিধা;

*গ্রুপ জীবন বিমা;

*কর্মী লভ্যাংশ তহবিল;

*অর্জিত ছুটি নগদায়ন;

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান: আগামী ৫ নভেম্বর ২০২৪, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ নভেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, মৌখিক পরীক্ষার স্থানসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শীতের বিদায়, বসন্তের রঙিন আভা
  • ০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বারে বন্দুক হামলা, হতাহত ১৭: এফবিআই
  • ০৩ মার্চ ২০২৬
ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল
  • ০৩ মার্চ ২০২৬
বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা: রয়টার্স
  • ০২ মার্চ ২০২৬
মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ০২ মার্চ ২০২৬
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
  • ০২ মার্চ ২০২৬