উপজেলা পোস্টমাস্টারের স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা

৩১ অক্টোবর ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
চাকরির পরীক্ষা

চাকরির পরীক্ষা © ফাইল ছবি

ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩) পদের স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু, চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সব সনদের মূল কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

গত ২৯ জুন উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭৯১। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭০৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পা…
  • ০৬ আগস্ট ২০২৬
জাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে দাওয়াত পায়নি ছাত্রসং…
  • ০৬ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬