বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, নেবে প্রভাষক ও সহকারী শিক্ষক

৩০ অক্টোবর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড

বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড। প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ শাখায় প্রভাষক ও সহকারী শিক্ষক নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বাংলা;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকােত্তর ডিগি থাকতে হবে; অথবা,

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

২. পদের নাম:  সহকারী শিক্ষক;

বিভাগ: বাংলা;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ১৬,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অথবা, ৩ বছরের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি। অথবা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি  ও বিএড বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ: পদার্থবিজ্ঞান;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ১৬,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অথবা, ৩ বছরের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, পদার্থ বিজ্ঞানসহ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি ও বিএড বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

শর্তাবলি

*বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে (২৩ অক্টোবর ২০২৪) প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে;

*সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে;

দরকারি কাগজপত্র

*যথাযথ ডাক ঠিকানা ও মোবাইল নম্বর;

*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি;

*২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

*প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট থেকে চারিত্রিক সনদপত্র;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র;

আবেদন যেভাবে

দরকারি সব কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে অধ্যক্ষ ও সদস্য সচিব, গভর্নিং বডি, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগাম ইপিজেড, চট্টগাম-৪২২৩ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি

প্রার্থীকে বেপজা পাবলিক স্কুল ও কলেজ বরাবর ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ নভেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

ctg9

ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence