জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি, নেবে ৪৩ 

২০ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডের ‘অফিস সহায়ক’ পদে জনবল নিয়োগের জন্য বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ অক্টোবর, সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); 

পদের নাম: অফিস সহায়ক;

চাকরির ধরন: পূর্ণকালীন;

নিয়োগ পাবেন: ৪৩ জন; 

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বায়িং হাউসে পূর্ণকালীন চাকরি, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর);

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর, রাত ১২টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

nbr 1

nbr 2

nbr 3

সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ভারত গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল, প্রশ্ন …
  • ০৬ আগস্ট ২০২৬
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধার মুখে ১১ দল
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ০৬ আগস্ট ২০২৬
উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদ…
  • ০৬ আগস্ট ২০২৬
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনার ‘জুয়া’ কেন খেলছেন…
  • ০৬ আগস্ট ২০২৬