শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭ অক্টোবর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরিসংখ্যান বিভাগে একজন ‘অধ্যাপক’ নিয়োগ দিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী  প্রার্থীদের  আগামী ৮ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: অধ্যাপক;

বিভাগ: পরিসংখ্যান বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫);

আবেদনের যোগ্যতা

*পরিসংখ্যান অথবা সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*ইন্ডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে ন্যূনতম ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

*চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে;

*প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না;

আবেদন যেভাবে

পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০০ টাকা সমপরিমাণের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর;

আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

DU 123

আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমি…
  • ০৪ এপ্রিল ২০২৬
জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধা…
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল…
  • ০৪ এপ্রিল ২০২৬
দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু, কাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শু…
  • ০৪ এপ্রিল ২০২৬