নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ, নেই আবেদন ফি

১৩ আগস্ট ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
নৌ পরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ

নৌ পরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ © সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তরের ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৯ আগস্ট।

১. পদের নাম: নটিক্যাল সার্ভেয়ার/ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৭৬,৫০০ টাকা

২. পদের নাম: ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৬৬,০০০ টাকা

৩. পদের নাম: সহকারী পরিচালক (অপারেশন)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫,৬০০ টাকা

৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৬০০ টাকা

৫. পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১৭,৭০৫ টাকা

৬. পদের নাম: লাইট কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৭,০৪৫ টাকা

৭. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১৫,৫৫০ টাকা

যেভাবে আবেদন
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির আবেদনপত্রের ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে এ পর্যায়ে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, আবেদনপত্রে উল্লেখিত সব সনদ (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, পরিষদ/ পৌরসভা চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার/ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ) ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদের কপি প্রদর্শন করতে হবে।

বিস্তারিত এখানে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রকল্প পরিচালক, EGIMNS প্রকল্প, নৌপরিবহন অধিদপ্তর, এফ ১২/ সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের ঠিকানা

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

নৌ পরিবহন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?
  • ০৭ আগস্ট ২০২৬
৪ আগস্ট শাহবাগে ‘শ্যাডো ক্যাবিনেট’ তৈরির প্রস্তাব করেছিলেন …
  • ০৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গিয়ে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্…
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬