বঙ্গভবনে কোটা আন্দোলনকারীদের ১২ সদস্যের প্রতিনিধি দল

১৪ জুলাই ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
বঙ্গভবনে যাচ্ছেন শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল

বঙ্গভবনে যাচ্ছেন শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল © টিডিসি ফটো

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছেছেন শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার (১৪ জুলাই) বেলা আড়াইটায় ১২ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান। পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যান।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহেরুন্নেসা নিদ্রা প্রমুখ।

এর আগে এদিন দুপুর ১টার দিকে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে তারা দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন।

সরেজমিন দেখা যায়, পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ বাধা দিতে আসলেও তা উপেক্ষা করেই এগিয়ে যান আন্দোলনরতরা।

এদিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাছাড়া অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা।

ট্যাগ: নিয়োগ
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬