রাজধানীতে ভারী বর্ষণে বিপাকে চাকরির পরীক্ষা দিতে আসা প্রার্থীরা

১২ জুলাই ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
পরীক্ষার কেন্দ্রে পানি। কন্যাকে বেঞ্চে দাঁড় করিয়ে পরীক্ষায় বসলেন মা। ধানমণ্ডি বয়েজ হাইস্কুল কেন্দ্রের ছবি

পরীক্ষার কেন্দ্রে পানি। কন্যাকে বেঞ্চে দাঁড় করিয়ে পরীক্ষায় বসলেন মা। ধানমণ্ডি বয়েজ হাইস্কুল কেন্দ্রের ছবি © সংগৃহীত

আজ শুক্রবার ভোর থেকে টানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। টানা বৃষ্টির কারণে সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে। এতে চাকরির পরীক্ষার্থীরাসহ পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা গেছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এর মধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে, না হয় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন। তবে বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। 

সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন। এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থী ইমরান খান বলেন, সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। এদিকে রাস্তায় তেমন বাস চলাচল করছে না। এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে।

সাংবাদিক সাজ্জাদ মাহমুদ খান ধানমণ্ডি বয়েজ হাইস্কুল কেন্দ্রের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, শিশু কন্যাকে নিয়ে মা এসেছেন চাকরির পরীক্ষা দিতে। পরীক্ষার কক্ষে থৈ থৈ পানি। বাধ্য হয়ে কন্যাকে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছে।

যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান
  • ০৭ আগস্ট ২০২৬
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি…
  • ০৭ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী ‘…
  • ০৭ আগস্ট ২০২৬
ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬