সেনাবাহিনীতে চাকরির সুযোগ

০৬ জুলাই ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সেনাবাহিনীতে চাকরির সুযোগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি, আরভিএন্ডএফসি ও জেএজি কোরে অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১.ইঞ্জিনিয়ার্স কোর – (পুরুষ) :
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
২। সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

২. সিগন্যালস্ কোর – (পুরুষ)
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
২। সংশ্লিষ্ট বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৩. ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর – (পুরুষ)
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
২। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.00 এর মধ্যে)।

৪. আর্মি এডুকেশন কোর (এইসি) – (পুরুষ/মহিলা)
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
২। সংশ্লিষ্ট বিষয় সমূহের (ইংরেজি/গণিত/পদার্থ/ইতিহাস/বাংলা/অর্থনীতি/সম্পর্ক/মনোবিজ্ঞান) উপর স্নাতক (সম্মান) আন্তর্জাতিক এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৩। স্ব স্ব বিষয় সমূহের উপর স্নাতোকোত্তর ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৫. রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম (আরভিএন্ডএফসি) কোর – (পুরুষ)
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
২। B.Sc Vet, Sci. & AD / DVM / B.SC. AH (Hons) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
৩। ইন্টার্ণশীপ সম্পন্নকারী

৬. জাজ এ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোর – (পুরুষ)
১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
২। এলএলবি (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

৩। এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।

আবেদন ফি: ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)

বয়স: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)
মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি, আরভিএন্ডএফসি ও জেএজি কোরে অফিসার পদে নিয়োগে নির্বাচন পদ্ধতি:

১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৬ আগস্ট ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের ১ম সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/ টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ হতে ০৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

৪। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

আবেদনের ঠিকানা

অফিসিয়াল ওয়েব সাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence