৫ জনকে নিয়োগ দিয়ে চিঠি ইস্যু, জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে ভুয়া

১৫ মে ২০২৪, ১১:০১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© লোগো

পাঁচজন ব্যক্তিকে অফিস সহায়ক পদে নিয়োগের একটি চিঠি ইস্যু হওয়া নিয়ে জনপ্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে অফিস সহায়ক পদে নিয়োগের একটি ভুয়া পত্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

মন্ত্রণালয় বলছে, চিঠিতে ২৫ মে স্মারক নং ৩২.২০.০০.০০০০.১২০.৫০/৫২০ ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

জানা গেছে, এই ভুয়া নিয়োগ পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘জনপ্রশাসন বিভাগ’ নামে অভিহিত করা হয়েছে। এই নিয়োগ পত্রের মাধ্যমে পাঁচজন ব্যক্তিকে ২২ মে যোগদান করতে বলা হয়েছে। এই পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ এর নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবী ‘সিনিয়র সচিব’ এবং শাখার নাম ‘নিয়োগ ও পদায়ন শাখা’ উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোনো শাখার অস্তিত্ব নেই।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, এই ভুয়া নিয়োগ পত্রের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগ পত্র তৈরি করা হয়েছে বলে প্রতীয়মাণ হচ্ছে। তাই, এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950