ক্যাডেট পাইলট নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এইচএসসি পাসেই আবেদন

০৪ মে ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
ক্যাডেট পাইলট নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ক্যাডেট পাইলট নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্যাডেট পাইলট পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২৯ মে।

পদের নাম: ক্যাডেট পাইলট

পদসংখ্যা: নির্ধারিত নয়।

যোগ্যতা: গণিত ও পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। জিপিএ ৩.৫ বা গড়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। (আরো বিস্তারিত যোগ্যতা জানতে অফিশিয়াল সার্কুলারটি দেখুন)।

বেতন: আকর্ষণীয়।

আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অনুকূলে ১০০০ টাকা পে-অর্ডার করতে হবে। পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনে যা যা লাগবে: আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি); পাঁচ কপি সাম্প্রতিক রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের কপি, বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং, জাতীয় পরিচয়পত্র, মেডিকেল সনদ; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ দরকারি কাগজপত্র।

অভিজ্ঞতা : সিএএবি অনুমোদিত প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া ক্যাডেট পাইলটের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। টাইপ রেটেড ক্যাডেট পাইলটদের বি৭৩৭ ও ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ চালনায় এক হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নির্ধারিত টাইপ ৫০০ ঘণ্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের এক হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক এয়ারক্র্যাফট চালনায় ৫০০ ঘণ্টার অভিজ্ঞতা থাকতে হবে। জেট চালনার অভিজ্ঞতা থাকলে ভালো। টাইপ রেটেড ও টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের সর্বোচ্চ বয়স ৪০ বছর। এছাড়া প্রার্থীদের ইংরেজি ভাষায় কথোপকথনে সাবলীল হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্টাফিং, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আরও পড়ুন: প্রভাষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবেন।

অফিসিয়াল ওয়েব সাইট

আবেদনের ঠিকানা: আবেদন করতে এখানে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬