বন অধিদপ্তরে ফরেস্টার পদে চাকরির সুযোগ, নেবে ৭৮ জন

৩০ এপ্রিল ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
বন অধিদপ্তরে ফরেস্টার পদে চাকরির সুযোগ

বন অধিদপ্তরে ফরেস্টার পদে চাকরির সুযোগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১টি পদে ৭৮ জন নেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত

প্রতিষ্ঠানের নাম: বন অধিদপ্তর

পদের নাম: ফরেস্টার

পদসংখ্যা: ৭৮টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি 

উচ্চতা: ১৬৩ সে.মি ও বুকের মাপ ৭৬ সে.মি. 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি/সাবট্রেজারি বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ২০০ টাকার ট্রেজারি চালানের মূল কপি আবেদন ফরমের সাথে অবশ্যই জমা দিতে হবে। 

আরও পড়ুন: শিক্ষক নেবে শাবিপ্রবি, বেতন স্কেল ৫০ হাজার

যেসব জেলার প্রার্থীগণের আবেদনের প্রয়োজন নেই: ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগরাছড়ি, রাঙ্গামাটি, খুলনা, ঝালকাঠী, পিরোজপুর ও পটুয়াখালী জেলা। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

 
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬