১২৭ জন নেবে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়, অষ্টম পাসেও আবেদন

২১ এপ্রিল ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পাঁচটি শূন্য পদে ১২৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, লক্ষ্মীপুর
পদের সংখ্যা: ০৫টি 
লোকবল নিয়োগ: ১২৭ জন 

পদের নাম: পরিসংখ্যানবিদ 
পদসংখ্যা: ০২টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: স্টোর কিপার 
পদসংখ্যা: ০৫টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ নেবে এসকেএফ ফার্মা, কর্মস্থল গাজীপুর

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১১৬টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়ি চালক 
পদসংখ্যা: ০১টি 
বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল: লক্ষ্মীপুর
চাকরির ধরন: অস্থায়ী 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৪

বিস্তারিত বিজ্ঞপ্তিটি

267300-20240421101801

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence