পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© সংগৃহীত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তাদের ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’ প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট/মার্কেটিং/এগ্রিবিজনেস/পরিসংখ্যান/অর্থনীতি/সমাজবিজ্ঞান/সমাজকর্ম/সমাজকল্যাণ/নৃ-বিজ্ঞান/রাষ্ট্রবিজ্ঞান, পপুলেশন সায়েন্সেস/ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশেষ করে ইফাদের কোনো প্রকল্পে ভ্যালু চেইন ডেভেলপমেন্ট/মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশেনর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৪।

এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা
  • ২১ এপ্রিল ২০২৬
সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬