পরীক্ষককে ৫ লাখ টাকা অফার, উত্তরপত্রে ফোন নম্বর লিখে নিষিদ্ধ ৫ পরীক্ষার্থী

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা
২৪ মার্চ ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা © প্রতীকী ছবি

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় পাঁচজন পরীক্ষার্থীকে ৫ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন বার কাউন্সিল কর্তৃপক্ষ। গত ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষার উত্তরপত্রে নিজ ফোন নম্বর দেওয়া, অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার জন্য পরীক্ষকের কাছে প্রস্তাব, পরীক্ষা-কেন্দ্রে দায়িত্বরত নারী ইনভিজিলেটর সম্পর্কে উত্তরপত্রে অনভিপ্রেত/অশালীন কথাবার্তা লেখার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব আব্দুর রহমান সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

৫ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ পাঁচ পরীক্ষার্থী হলেন- আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী মো. লুৎফর রহমান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থী মোছা. মাকসুদা পারভীন, মেট্রোপলিটন আইডিয়াল ল' কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন আহমেদ, বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান ও ঝিনাইদহের জিয়াউর রহমান ল' কলেজের মো. আনিসুর রহমান।

এর মধ্যে বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান লিখিত পরীক্ষার উত্তরপত্রের ২১নং পৃষ্ঠায় নিজ মোবাইল ফোন নম্বর উল্লেখ করে দিয়ে অনভিপ্রেত এবং অনৈতিক কথাবার্তা লিখেছেন। উত্তরপত্র নিরীক্ষণকারী পরীক্ষককে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছেন। অন্যরা অনৈতিক ও অশ্লীল কথাবার্তা লিখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শিক্ষার্থী এবং আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হওয়ার একজন শিক্ষানবিশ প্রার্থীর তরফ থেকে বার কাউন্সিল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত বিচারকের নিকট এই ধরনের অনৈতিক প্রস্তাব রাখা গোটা আইন অঙ্গনকে কলুষিত করার শামিল।

সেই সাথে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের জন্যও এই ধরনের ঘটনা ভীষণ রকম অবমাননাকর। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বার কাউন্সিলের ভাবমূর্তি বিনষ্ট করার দায়ে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি পাঁচজনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬