জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ফি ৩০০

২৪ মার্চ ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরির পদে ১৩ ও ১৬তম গ্রেডে চারজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ১৮ এপ্রিল।

১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
বিভাগ: প্রত্নতত্ত্ব বিভাগ
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ অফিস সহকারী/অফিস সহকারী কাম রেকর্ড কিপার/সমমানের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতক ডিগ্রিসহ অফিস সহকারী/অফিস সহকারী কাম রেকর্ড কিপার/সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রড–১৩)

২. পদের নাম: সেমিনার গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ১
বিভাগ: গণিত বিভাগ
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। অথবা এইচএসসি বা সমমান পাস ও গ্রন্থাগারবিজ্ঞানে সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রড-১৬)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ২
বিভাগ: রেজিস্ট্রার অফিস
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রড-১৬)

আবেদন ফি
রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ৩০০ টাকার ব্যাংক ড্রাফটের রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬