সমন্বিত ৪ ব্যাংকের প্রিলি ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত চারটি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামার’ পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামারের ৩৩টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত ২ হাজার ৯৩৬ জন প্রার্থীর এক সেশনে এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (পরীক্ষার ধরন এমসিকিউ) ও দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯৩৬।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ২ হাজার ৯৩৬ জন প্রার্থীর প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

কেন্দ্রে প্রবেশের আগে চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্রের এক কপি ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/ স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬